মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর উদ্যোগে আয়োজিত এসপিআরই (SPRE) প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কোনো একক বা স্বল্পমেয়াদি বিষয় নয়। মানুষের জীবনে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন প্রয়োজন। আর এই প্রক্রিয়ার প্রধান শর্তই হলো সমাজে পিছিয়ে পড়া নারীদের মূলধারায় নিয়ে আসা।
নারীদের কেবল সরকারি বা বেসরকারি সাহায্যের ওপর নির্ভরশীল না রেখে তাদের দক্ষ ও সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রান্তিক নারীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কাঠামোর ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন:
মিজ ফরিদা খানম বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ ও স্থানীয় পর্যায়—সব ক্ষেত্রেই নারীদের মতামত ও নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সমস্যা সমাধানেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি স্পষ্ট করেন, কেবল সরকারের একক প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আইইডির মতো বেসরকারি উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ ও স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। পরিশেষে তিনি নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের কল্যাণমূলক কাজে জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন