জনতার প্রেস

মূল পাতা

শিক্ষাঙ্গন

গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী (বাঁমে)

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী (বাঁমে)
গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী (বাঁমে)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিশিয়ান্স (আইসিএম)-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন।

‘আইসিএম-২০২৬’-এ বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ৩ হাজার ৭৪২ জন নিবন্ধিত প্রার্থীর মধ্যে ৩ হাজার ১৭০ জন অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘আইসিএম-২০২৬’ ‘ট্রাভেল সাপোর্ট পোগ্রাম অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আওতায় তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আসা-যাওয়ার বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত পরিবহন ব্যয় বহন করা হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড মিটিং ফর উইমেন ইন ম্যাথেমেটিক্স (ডব্লিউএম^২)’-এ ড. হেনা রানী তার গবেষণা উপস্থাপন করেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সাথে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘এটা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের বিষয়। গণিতের আন্তর্জাতিক একটি কনফারেন্সে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকের এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়।’

বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি

আপনার মতামত লিখুন

গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী (বাঁমে)
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ০১ আগস্ট ২০২৬

গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী (বাঁমে)

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ম্যাথমেটিশিয়ান্স (আইসিএম)-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন।

‘আইসিএম-২০২৬’-এ বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ৩ হাজার ৭৪২ জন নিবন্ধিত প্রার্থীর মধ্যে ৩ হাজার ১৭০ জন অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘আইসিএম-২০২৬’ ‘ট্রাভেল সাপোর্ট পোগ্রাম অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আওতায় তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আসা-যাওয়ার বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত পরিবহন ব্যয় বহন করা হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড মিটিং ফর উইমেন ইন ম্যাথেমেটিক্স (ডব্লিউএম^২)’-এ ড. হেনা রানী তার গবেষণা উপস্থাপন করেন। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সাথে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘এটা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের বিষয়। গণিতের আন্তর্জাতিক একটি কনফারেন্সে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকের এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়।’

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস