রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রশাসনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে একটি করে ফগার মেশিন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এডিস মশা প্রতিরোধে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। প্রদত্ত ফগার মেশিনের সঠিক ব্যবহারে হলের শিক্ষার্থীরা ডেঙ্গু ও এডিস মশার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন।
এ সময় মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক হল দুটি পরিদর্শন করেন। সে সময় জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মশক নিয়ন্ত্রণে ফগার মেশিন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
মেশিন বিতরণের সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, দুই হলের প্রশাসনের প্রতিনিধিরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন