জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

​বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী।

সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতা দ্রুত সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

​বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান, বিটিএমএ নেতৃবৃন্দের সাথে আলোচনায় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে করণীয় বিষয়গুলো প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি অধীর আগ্রহে নেতাদের বক্তব্য শোনেন। সংকোট মেটাতে এবং কার্যকর পদক্ষেপ নিতে তিনি তাৎক্ষণিকভাবে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন।

​উপ-প্রেস সচিব আরও জানান, এই কমিটি বস্ত্রশিল্পের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

​বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এ খাতের অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে বিটিএমএ নেতারা এ খাতের বিকাশের মাধ্যমে কীভাবে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় সে বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

​উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

​বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী।
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২২ জুলাই ২০২৬

​বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী।

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতা দ্রুত সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

​বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান, বিটিএমএ নেতৃবৃন্দের সাথে আলোচনায় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে করণীয় বিষয়গুলো প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি অধীর আগ্রহে নেতাদের বক্তব্য শোনেন। সংকোট মেটাতে এবং কার্যকর পদক্ষেপ নিতে তিনি তাৎক্ষণিকভাবে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন।

​উপ-প্রেস সচিব আরও জানান, এই কমিটি বস্ত্রশিল্পের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

​বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এ খাতের অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে বিটিএমএ নেতারা এ খাতের বিকাশের মাধ্যমে কীভাবে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় সে বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

​উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস