দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) হওয়া এই ভয়াবহ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউএসজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি মেক্সিকোর গুয়াতেমালা সীমান্তবর্তী চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের অদূরে আঘাত হানে।
ভূমিকম্পের তীব্রতার কারণে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে বড় ধরনের সুনামির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা একটি বিশেষ বুলেটিনে জানিয়েছে:
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং উপকূলীয় অঞ্চলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন