হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে।
সোমবার (১৩ জুলাই) ব্রাজিলের সাও পাওলো রাজ্যে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় লুলা এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহাল করা হবে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখার খরচ মেটাতে প্রণালি দিয়ে পরিবহন করা সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি।
লুলা বলেন, ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি হরমুজ প্রণালি খুলে দেবেন। তবে এর বিনিময়ে প্রতিটি জাহাজকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য জাহাজ মালিক বা তেল রপ্তানিকারকদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড জলদস্যুতার শামিল।”
ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি মনে করেন। তাই দেশটির এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যার ফলে তারা নিজেরাই ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হয়।
লুলা সতর্ক করে বলেন, ইরান যুদ্ধের প্রভাবে ব্রাজিলেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর মধ্যে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের বাজারে চাপ তৈরি হয়েছে।
ব্রাজিলের ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমাতে তার সরকার এরই মধ্যে কয়েকটি সাময়িক পদক্ষেপ নিয়েছে।
লুলা জানান, মার্চে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন