প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
||
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি ও এ নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ২৫ থেকে ৩০ জনের একটি দল আট দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে থাকা প্ল্যাকার্ডে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগ নেতা নাজমুল শিহাবের নামও ছিল।একপর্যায়ে মিছিলটি গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছালে হামলাকারীরা প্রধান ফটকের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময় অফিসের বাইরের জানালার কাচ ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত কর্মচারীরা দ্রুত বাইরে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অফিসের প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান দরজায় আগুন ধরিয়ে দেন। অফিসে থাকা লোকজন তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। একই সময়ে হামলাকারীরা জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করেন।তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।জনতার প্রেস | জনগনের কন্ঠ| জনতার সংবাদ|
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস