প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
আবুল কালাম আজাদ ||
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস