প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
||
জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের সঙ্গে হাসিমুখে কথা বলেন তিনি এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে শিশু-কিশোরদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়।শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে এ সময় কাটান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।তিনি আরও জানান, একই মসজিদে নারীদের জন্য নির্ধারিত পৃথক স্থানে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস