প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর ঘোষণা ইসরাক হোসেনের
আবুল কালাম আজাদ ||
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।জাতীয় প্রেসক্লাবে তাঁর এ সংবাদ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই নেতা-কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনস্থলে সরব পরিবেশ তৈরি হয়।প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।জনতার প্রেস
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস