প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
আবুল কালাম আজাদ ||
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের অধিকার নিশ্চিত করা সরকার ও সমাজের দায়িত্ব। এ ক্ষেত্রে অতীতে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে সাংকেতিক ভাষার সুযোগপ্রতিবন্ধী ব্যক্তিদের সেবা গ্রহণ সহজ করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আদালত ও হাসপাতালে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বাধার মুখে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।তিনি বলেন, ‘তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও তাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।’এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমাজকল্যাণমন্ত্রীকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান তৈরির উদ্যোগদেশে প্রতিবন্ধী ব্যক্তির প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সঠিক তথ্য-উপাত্ত পাওয়া গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিকল্পনা গ্রহণ, সহায়তা প্রদান এবং সরকারি উদ্যোগ বাস্তবায়ন আরও কার্যকর করা সম্ভব হবে।প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক সক্ষমতা ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মতবিনিময় সভায় গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস