প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
গজারিয়ায় ফুলদী নদীতে গোসলে নেমে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
||
জনতার প্রেস | মুন্সিগঞ্জ প্রতিনিধিমুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ রাফি মিয়া নড়াইল জেলার বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। তাঁর পরিবার গজারিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাঁচ বন্ধু মিলে মধ্য ভাটের চর এলাকার ফুলদী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও রাফি পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন থেকে একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দেয়।তিনি আরও জানান, নিখোঁজ শিশুটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস