প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
||
জনতার প্রেস | কিশোরগঞ্জ প্রতিনিধিনেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশকে বাধাগ্রস্ত করে।বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের কারণে এমন সহিংসতার শিকার হতে না হয়।কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এবং বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাকিম মো. ফজলুর রহমান, বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিপ্লব এবং পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব ও শ্যামবাজারের জেলা প্রতিনিধি মো. আফসার উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার ফায়জুল ইসলাম, সরেজমিন বার্তার কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম, মানবাধিকারকর্মী ফরিদ উদ্দিন, এসকে বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক উন্নয়নের বাংলাদেশের প্রতিনিধি সোহেল মিয়া, দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক জনতার প্রতিনিধি মিজানুর রহমান ও জনতার শক্তির প্রতিনিধি সুজন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস