প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক
||
জনতার প্রেস | মেহেরপুর প্রতিনিধিমেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক পলাতক রয়েছেন।নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মো. মনির উদ্দিন মালিথার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুস শুকুর। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার প্রেস
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস