প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী
||
নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেসবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ত্যাগের ফলেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, ১৯৯০ ও ২০২৪ সালের গণআন্দোলনের পরাজিত শক্তি একই সূত্রে গাঁথা।শহিদ জেহাদ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বিভিন্ন সময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অবদান গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনেও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে: আমানশহিদ জেহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, শহিদ জেহাদের দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত রাখার সংগ্রাম অব্যাহত থাকবে।তিনি শহিদ জেহাদের আত্মত্যাগ স্মরণ করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভায় শহিদ জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, রাজনৈতিক ত্যাগ এবং গণতন্ত্র সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস