প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কুমিল্লায় মাঠ সংকট, মোহামেডান-আরামবাগ ম্যাচ স্থগিত
||
ক্রীড়া প্রতিবেদক | জনতার প্রেসবাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সূচি অনুযায়ী শুক্রবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা থাকলেও মাঠ সংকটে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না।বাফুফের মিডিয়া বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করলেও নতুন তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানায়নি।তবে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, মাঠ না পাওয়ার কারণে কুমিল্লায় ম্যাচটি হচ্ছে না। বাফুফে তাদের মৌখিকভাবে জানিয়েছে, ম্যাচটি আগামী শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে।
শিক্ষা বোর্ডের ক্রীড়া প্রতিযোগিতায় বরাদ্দ স্টেডিয়ামকুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বরাদ্দ রয়েছে। ফলে নির্ধারিত সময়ে সেখানে লিগের ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না।এ কারণে মোহামেডান-আরামবাগ ম্যাচটি আপাতত স্থগিত করতে হয়েছে।
কুমিল্লা ভেন্যু নিয়ে বাড়ছে অনিশ্চয়তাশুধু একটি ম্যাচ নয়, চলতি মৌসুমে কুমিল্লায় বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় পর্যায়ের খেলাধুলাকে অগ্রাধিকার দিতে চায়। এ কারণে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে বাফুফেকে জানিয়েছে সংস্থাটি।বিষয়টি নিয়ে গত ৪ অক্টোবর বাফুফে ভবনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ওই সভায় কুমিল্লা ভেন্যুতে চলতি মৌসুমের লিগের ম্যাচ আয়োজন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জনপ্রিয় ক্লাবগুলোর হোম ভেন্যু কুমিল্লাকয়েক মৌসুম ধরে দেশের অন্যতম জনপ্রিয় দুই ক্লাব মোহামেডান ও আবাহনী কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে।ঢাকার কাছাকাছি হওয়ায় ক্লাবগুলোর কাছে কুমিল্লার এই স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। অতীতে বসুন্ধরা কিংসও নিজেদের হোম ম্যাচের জন্য এই স্টেডিয়াম ব্যবহার করেছে।তবে স্থানীয় ক্রীড়া কার্যক্রম ও জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচের মধ্যে মাঠ ব্যবহারের সমন্বয় না হলে ভবিষ্যতে কুমিল্লা ভেন্যুতে লিগের ম্যাচ আয়োজন আরও জটিল হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস