প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
আক্কেলপুরে হোটেলে নাশতা করতে গিয়ে পাঁচ লাখ টাকার ব্যাগ উধাও, জিজ্ঞাসাবাদে ৪ জন
||
জয়পুরহাট প্রতিনিধি | জনতার প্রেসজয়পুরহাটের আক্কেলপুরে হোটেলে নাশতা করতে গিয়ে পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক ধান ব্যবসায়ী। শুক্রবার (২ অক্টোবর) সকালে শহরের উপজেলা পরিষদের সামনে এস এম হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।অভিযোগকারী মো. লিটন হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি নওগাঁর ধামইরহাটে ধান কিনতে যাওয়ার পথে আক্কেলপুর শহরে ট্রাক থামিয়ে চালক আলম হোসেনের সঙ্গে ওই হোটেলে নাশতা করতে যান। তার দাবি, সঙ্গে ধান কেনার পাঁচ লাখ টাকা ছিল।লিটন হোসেন জানান, নাশতা করার সময় টাকার ব্যাগটি পাশের একটি চেয়ারে রেখে খাবার খান। পরে হাত ধুয়ে ক্যাশে থাকা নারী কর্মীকে বিল পরিশোধ করে পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর ব্যাগের কথা মনে পড়লে দ্রুত হোটেলে ফিরে দেখেন, চেয়ারে রাখা ব্যাগটি নেই। তখন ক্যাশেও ওই নারী কর্মীকে দেখতে পাননি।তার অভিযোগ, হোটেল থেকে বের হয়ে চায়ের দোকানে যাওয়ার এক মিনিটের মধ্যেই ব্যাগটি উধাও হয়। ওই সময়ে বাইরে থেকে কাউকে হোটেলে প্রবেশ করতে দেখেননি বলেও দাবি করেন তিনি। পরে হোটেল মালিকের স্ত্রী ও কর্মচারীদের কাছে ব্যাগটি ফেরত দেওয়ার অনুরোধ করেন। তবে তারা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলে তিনি পুলিশকে খবর দেন।
ট্রাকচালকের বক্তব্যট্রাকচালক আলম হোসেন বলেন, লিটনকে সঙ্গে নিয়ে তিনি হোটেলে নাশতা করতে যান। লিটনের কাছে ধান কেনার পাঁচ লাখ টাকা ছিল এবং তিনি ব্যাগটি পাশের চেয়ারে রেখেছিলেন। নিজের নাশতা শেষ হওয়ায় তিনি হোটেলের পাশের চায়ের দোকানে গিয়ে বসেন। পরে লিটনও সেখানে এসে চায়ের অর্ডার করেন।আলম হোসেন বলেন, তিনি লিটনকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করলে তিনি দ্রুত হোটেলে ফিরে যান। সেখানে গিয়ে ব্যাগটি আর পাননি। পরে কে টেবিল পরিষ্কার করেছেন, সে বিষয়ে হোটেল মালিক ও কর্মচারীরা স্পষ্ট করে কিছু বলতে পারেননি বলে দাবি করেন তিনি।
ক্যাশিয়ারসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশঘটনার খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ হোটেলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। পরে হোটেলের ক্যাশিয়ার মাহফুজা খাতুন (৫০), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং দুই কর্মচারী মিন্টু (৪০) ও আবিদকে (৩০) থানায় নিয়ে যাওয়া হয়।হোটেল মালিক সোলাইমান আলীর বাড়ি পাশের কালাই উপজেলার মহেশপুর গ্রামে। তিনি ভাড়া নিয়ে হোটেলটি পরিচালনা করেন।সোলাইমান আলী বলেন, শুক্রবার সরকারি অফিস বন্ধ থাকায় সাধারণত হোটেলে খরিদ্দার কম থাকে। তবে সকালে নাশতার সময় কিছুটা ভিড় হয়েছিল। তিনি তার স্ত্রীকে ক্যাশে রেখে বাজারে গিয়েছিলেন। পরে হোটেলে ফিরে পুলিশ দেখতে পান।তিনি আরও বলেন, হোটেলের কেউ টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বাসা ও হোটেলের বিভিন্ন স্থানে খুঁজেও টাকা পাওয়া যায়নি। হোটেলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।
তদন্ত করছে পুলিশআক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে। হোটেল মালিকের স্ত্রী ও কর্মচারীদের কথাবার্তায় অসংগতি পাওয়া গেছে। তবে তারা টাকা নেওয়ার কথা স্বীকার করেননি।তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস