প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সরকার হয়েছে হাসিনার সরকার’: কর্নেল অলি
||
জনতার প্রেস ডেস্ক:লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ অভিযোগ করে বলেছেন, বিএনপির নেতৃত্বে তারেক রহমানের সরকার হলেও কার্যত তা ‘হাসিনার সরকারে’ পরিণত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দিয়ে বিএনপির কাজ চলবে না।শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ১১ দলের রংপুর লংমার্চের একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।অলি আহমেদ বলেন, “যখন বেগম জিয়ার সময় ছিল, তখন বেগম জিয়ার সরকার হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার হয়েছিল। তারেক রহমানের সময় কিন্তু হাসিনার সরকার গঠন হয়েছে। সুতরাং হাসিনা সরকার দিয়ে বিএনপির কাজ চলবে না।”তিনি বলেন, তারা বারবার সরকারকে সংস্কারের বিষয়ে সতর্ক করে আসছেন। প্রয়োজনীয় সংস্কার না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করার কথাও জানান তিনি।এলডিপি চেয়ারম্যান বলেন, “আমরা বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমরা সংস্কার চাই। সংস্কার যদি না দেন, আমরা এক দফায় যাব। সেটা হলো সরকারের বিদায়।”তবে সরকারের বিরুদ্ধে তাদের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিদ্বেষ নেই দাবি করে অলি আহমেদ বলেন, তাদের মূল লক্ষ্য দেশের মানুষের সমস্যার সমাধান করা।তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের জনগণের যে সমস্যা, সেই সমস্যার সমাধান চাই।”পথসভায় তিনি দেশের চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার এবং জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস