প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
বিদেশগমনে শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা, পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য
||
জনতার প্রেস ডেস্ক:শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল ব্রজমোহন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।নুরুল হক নুর বলেন, ‘আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করে দিতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।’তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণে সরকার কাজ করছে।দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার কর্মসংস্থান সৃষ্টিতে চেষ্টা করছে। প্রতিবছর আট থেকে ১০ লাখ মানুষ দেশের বাইরে যাচ্ছে।’ পর্যায়ক্রমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস