প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে ডেঙ্গু সচেতনতায় বিএনসিসির র্যালি, ঢাবিতে ইংরেজি কলাম লেখার কর্মশালা
আবুল কালাম আজাদ ||
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কলাম ও ফিচার লেখার ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির কর্মসূচিএডিস মশার প্রকোপ ও ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।১৩ আগস্ট সকালে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও বিএনসিসির পতাকা নিয়ে ক্যাডেটরা কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।র্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, পিএসসি, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এ ছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষক এবং বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।ঢাবিতে ইংরেজি কলাম লেখার কর্মশালাএদিকে ১৭ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইংরেজি কলাম লিখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‘From Pen to Papers, a Professional Training Workshop on English Column, Literary Feature & Feature Writing’ শীর্ষক কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৪০৪৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাবন্ধিক, লেখক ও স্টেট ইউনিভার্সিটির লেকচারার মো. বিলাল হুসাইন। তিনি ইংরেজি কলাম, সাহিত্যধর্মী ফিচার ও ফিচার লেখার বিভিন্ন কৌশল এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক মো. জোবাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহমিয়া আলম শান্তা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাইফুল জামান ঝুমু।দুটি কর্মসূচিই তরুণদের সচেতনতা, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস