প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে চা খেতে গেল বাংলাদেশ
মোঃ জাহিদুল ইসলাম , মাল্টিমিডিয়া রিপোর্টার ||
আগের দিনে যে কাজটা শুরু করেছিল বাংলাদেশ, সে কাজটা আজও ধারাবাহিকভাবে করে যাচ্ছে। একটু একটু করে চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার ওপর। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও দৃশ্যটা বদলায়নি। অস্ট্রেলিয়াকে আরও একটু চাপে ফেলে বাংলাদেশ গেছে চা বিরতিতে। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান ৩ উইকেট খুইয়ে ২৮৬ রান, দলের লিড এখন ৮৮ রানের।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি অপরাজিত আছেন ৭৯ রানে। তার ব্যাটিং ছিল ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত।
এই সেশনের সবচেয়ে বড় ঘটনা তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরি। মাইলফলক ছোঁয়ার পর তার উইকেটটাই এই সেশনে অস্ট্রেলিয়ার সবেধন নীলমণি অর্জন।
গরম ও আর্দ্র আবহাওয়ায় অস্ট্রেলিয়ার বোলাররা অনেক পরিশ্রম করেন। কিন্তু তারা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। উল্টো রান দিয়ে গেছেন নিয়মিত।
নতুন বল নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার হাতে বাকি আছে মাত্র দুই ওভার। নতুন বলেই ম্যাচে ফেরার আশা করছে অস্ট্রেলিয়া।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস