প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক
মুক্তা আক্তার , বার্তা সম্পদক ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিস্ফোরণের কারণ এবং আহত শ্রমিকদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস