প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
বিএম কলেজ ছাত্র ইউনিয়নের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি মারজান, সাধারণ সম্পাদক অর্ণব।
মুক্তা আক্তার , বার্তা সম্পাদক ||
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস বিভাগের কাজী মারজান সভাপতি, পদার্থবিজ্ঞান বিভাগের অর্ণব রায় সাধারণ সম্পাদক এবং দর্শন বিভাগের তন্নী দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।সোমবার ‘নব নবীনের লাগি, প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমরা রয়েছি জাগি’— এই স্লোগানকে সামনে রেখে বিএম কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।কাউন্সিল অধিবেশনের আগে এক উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ।সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষকনেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়।সমাবেশে বক্তারা বলেন, "বর্তমানে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে এটি একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত হয়েছে। বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার জন্য একই ধারার বিজ্ঞানভিত্তিক, সেবামুখী ও গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।"অনুষ্ঠানের শেষ পর্বে বিএম কলেজ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সুজয় সরকার।১৩ সদস্যের নবগঠিত কমিটি:
সভাপতি: কাজী মারজান (ইসলামের ইতিহাস বিভাগ)
সাধারণ সম্পাদক: অর্ণব রায় (পদার্থবিজ্ঞান বিভাগ)
সাংগঠনিক সম্পাদক: তন্নী দাস (দর্শন বিভাগ)
সহসভাপতি: সাজ্জাদুল ইসলাম
সহকারী সাধারণ সম্পাদক: সাবরিনা মমতাজ
কোষাধ্যক্ষ: সাদমান ইশরাক
দপ্তর সম্পাদক: হাসিবুল হাসান
শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক: মেহেবুবুল বাশার নিভান
সাংস্কৃতিক সম্পাদক: অর্পিতা দেবনাথ
সদস্য: তরিকুল ইসলাম শোভন ও সুজয় সরকার।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস