প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়াল।
আবুল কালাম আজাদ , নির্বাহী সম্পাদক ||
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক গুরুত্বপূর্ণ শুনানিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী জানান, পূর্বে প্রকাশিত পূর্বাভাসের চেয়ে অভিযানের সার্বিক ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সামরিক পরিচালন ব্যয় হিসাব করেই এই নতুন বাজেট নির্ধারণ করা হয়েছে।চলতি মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান নতুন করে শুরু হওয়ার পর কংগ্রেসের আইনপ্রণেতাদের সামনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা। শুনানিতে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।অধিবেশনে সিনেটরদের তোপের মুখে পড়েন প্রতিরক্ষা কর্মকর্তারা। ক্রমবর্ধমান যুদ্ধের ব্যয়, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব এবং বাহিনীর দীর্ঘমেয়াদি সামরিক কৌশল নিয়ে একাধারে প্রশ্ন তোলেন আইনপ্রণেতারা।
সমালোচক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এ সংঘাত দীর্ঘায়িত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক চাপ আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। সাধারণ জনগণের করের বিপুল পরিমাণ অর্থ এভাবে সামরিক অভিযানে ব্যয় হওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকেদের মধ্যেও তীব্র অসন্তোষ ও উদ্বেগ তৈরি হচ্ছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস