প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
তেজগাঁও বিভাগে ডিএমপির সাঁড়াশি অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬২
আবুল কালাম আজাদ , নির্বাহী সম্পাদক ||
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধের সঙ্গে জড়িত ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যাতেজগাঁও বিভাগের অধীনস্থ ৬টি থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে, যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত। থানাভিত্তিক গ্রেফতারদের পরিসংখ্যান:
মোহাম্মদপুর থানা: ১৫ জন
হাতিরঝিল থানা: ১২ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ১০ জন
তেজগাঁও থানা: ৯ জন
শেরেবাংলা নগর থানা: ৯ জন
আদাবর থানা: ৭ জন
পরবর্তী আইনি প্রক্রিয়া
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে নিজ নিজ থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস