প্রিন্ট এর তারিখ : ০৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
গাড়ির ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত
শাহীন , Repoter ||
চট্টগ্রামে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটেড (শোভাবর্ধনকারী) দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টানেলের ভেতরে এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয়।
ঘটনার পর টানেলের নিরাপত্তাকর্মীরা গাড়িটি জব্দ করে টোল প্লাজায় নিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেটেড দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়ালের প্রায় ১৫ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে টানেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সরবরাহ লাইন মেরামত করে টানেল কর্তৃপক্ষ। আরও পড়ুনআরও পড়ুনশিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
কর্ণফুলী টানেলের টোল বক্সের ইনচার্জ কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস